পবায় ভোটার স্থানান্তর নিয়ে বিরোধ, জামায়াত নেতার নেতৃত্বে হামলার অভিযোগ
রাজশাহীর পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়নে ভোটার স্থানান্তর নিয়ে বিরোধের জেরে হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগ উঠেছে জামায়াত নেতা হাফেজ খায়রুল ইসলামের বিরুদ্ধে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ১৫ থেকে ২০ জনের একটি দল ইউনিয়ন পরিষদে গিয়ে ইউপি সদস্য ও গ্রাম পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।



