ডেঙ্গুতে এক দিনে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো নয় জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন। বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

