উখিয়ার চারপাশে ছড়িয়েছে প্রাকৃতিক গ্যাস, নমুনা সংগ্রহে ঝুঁকি দেখছে বাপেক্স
কক্সবাজারের উখিয়ার ইনানীতে ভূগর্ভ থেকে নির্গত প্রাকৃতিক গ্যাসের আগুনের ঘটনায় আশপাশের বিভিন্ন স্থান থেকেও গ্যাস বেরিয়ে আসছে। পরিস্থিতি বিবেচনায় আপাতত গ্যাসের নমুনা সংগ্রহ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) বিশেষজ্ঞ দল।

