রাঙ্গুনিয়ায় ধান পাহারা দিতে গিয়ে চাষি খুন, হাত কেটে নিলো দুর্বৃত্তরা
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে বন্যহাতির হাত থেকে পাকা ধান রক্ষা করতে গিয়ে নেজাম উদ্দিন (৫০) নামে এক চাষি নৃশংসভাবে খুন হয়েছেন। হামলাকারীরা তার দুই হাত কনুই থেকে কেটে ফেলে রেখে যায়।


