লিবিয়ার বন্দিশালা থেকে ফিরছেন আরও ১৭২ বাংলাদেশি
উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার বিভিন্ন বন্দিশালা থেকে আরও ১৭২ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বুধবার (২৮ অক্টোবর) তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়।


