মালয়েশিয়া পাচারকালে ৩১৭ জন উদ্ধার, আটক ৭
কক্সবাজারের টেকনাফ থেকে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারকালে নারী-শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় পাচারে জড়িত ৭ জনকে আটক করা হয়। রবিবার (২৯ নভেম্বর) সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।


