ঢাকেশ্বরী মন্দিরের সামনে থেকে হাতবোমাসহ ছাত্রলীগ নেতা আটক
রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের প্রধান ফটকের পাশ থেকে কয়েকটি হাতবোমাসহ মাহিন নামে এক ব্যক্তিকে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কামরাঙ্গীরচর থানা শাখার সহসভাপতি বলে জানিয়েছে পুলিশ।



