ময়লা মোজার ভেতরে ৩ হাজারের বেশি মাকড়সা পাচার, বাজারমূল্য ১৫ লাখ ইউরো!
ময়লা মোজার ভেতরে লুকিয়ে বিমানে করে ইউরোপে পাচার করা হচ্ছিল ৩ হাজারেরও বেশি ট্যারান্টুলা মাকড়সা। পেরুর রাজধানী লিমার জর্জ শাভেজ আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি স্যুটকেস তল্লাশি করে চাঞ্চল্যকর এই পাচারকাণ্ডের সন্ধান পান শুল্ক কর্মকর্তারা।


