নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে ভ্রমণ নিশ্চিত করতে চাই
‘রান ফর ট্যুরিজম, রান ফর ক্লিন এয়ার’ স্লোগানে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হয়েছে মিডিয়া রান-২০২৬। সাংবাদিকসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মী এবং পেশাজীবীদের অংশগ্রহণে আয়োজিত এ দৌড় প্রতিযোগিতায় অংশ নেন প্রায় এক হাজার পেশাদার ও অপেশাদার রানার।


