গাজায় নতুন ঝড়ের শঙ্কা, ঝুঁকিতে ১৩ লাখ ফিলিস্তিনি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে মানবিক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে শক্তিশালী ঝড় ও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসে জরাজীর্ণ তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাসকারী ১৩ লাখের বেশি ফিলিস্তিনি ঝুঁকিতে রয়েছেন।



