নাট্যকার শুকুর বিদায়ে চঞ্চল চৌধুরীর আবেগঘন স্মৃতিচারণা
নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। কয়েক দিন আগেও তাঁর সঙ্গে দেখা হয়েছিল জানিয়ে সেই সাক্ষাৎই যে শেষ দেখা হয়ে থাকবে, তা মেনে নিতে পারছেন না বলে জানিয়েছেন তিনি।


