নিখোঁজের দুই দিন পর মাছের ঘেরে মিলল কিশোরের মরদেহ
বরিশালের উজিরপুরে নিখোঁজের দুই দিন পর মহসিন মল্লিক বাবু (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ কুড়ালিয়া এলাকার একটি মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


