পাকিস্তানকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
পাকিস্তানের অবকাঠামো উন্নয়ন এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) ব্যবস্থা শক্তিশালী করতে ২৫ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বেসরকারি বিনিয়োগ বাড়ানো এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করতে এ অর্থ ব্যয় করা হবে।

