হুতিদের অগ্রযাত্রায় সৌদি সামরিক জোটের কমান্ডার পরিবর্তন
ইয়েমেনে ইরানপন্থি হুতি বিদ্রোহীদের কাছে গুরুত্বপূর্ণ ভূখণ্ড হারানোর পর সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের কমান্ডার পরিবর্তন করেছে সৌদি আরব। দেশটির বাদশাহ সালমানের জারি করা এক রাজকীয় আদেশে সোমবার (১৬ নভেম্বর) এ পরিবর্তন আনা হয়।



