পোশাক খাত অস্থিতিশীল করতে আওয়ামী লীগের ষড়যন্ত্র চলছে: শামা ওবায়েদ
দেশের তৈরি পোশাক খাতকে অস্থিতিশীল এবং শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে আওয়ামী লীগ সব সময় ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, বিদেশি ক্রেতা ও উন্নয়ন সহযোগীরা যখন বাংলাদেশে বিনিয়োগ করছেন, তখনই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।

