ভারত পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আমাদের মারার চক্রান্ত করছে:রিজভী
ভারত পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে বাংলাদেশকে মারার চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি আয়োজিত গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।

