অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদির
অন্য দেশ নির্ধারিত হজ কোটা পুরোপুরি ব্যবহার করতে না পারলে সেই অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস দিয়েছে সৌদি আরব। একই সঙ্গে বাংলাদেশি হাজিদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানো এবং হজ ব্যবস্থাপনায় বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানিয়েছে দেশটি।



