খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির
বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী বড় পরিসরে পালনের পরিকল্পনা করছে দলটি। এ উপলক্ষে স্মরণ অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি আয়োজনের প্রস্তুতি ও সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে দলের স্থায়ী কমিটির তিন সদস্যকে।

