ময়মনসিংহে জুলাই শহীদ চত্বরে আগুন, গ্রেপ্তার দাবিতে অনশন
ময়মনসিংহ নগরীর পুরাতন ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত জুলাই শহীদ সাগর চত্বরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে চত্বরের স্মৃতিফলকটি পুড়ে গেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কয়েকজন নেতা।

