গ্রাম পুলিশের বেতন বাড়ল, পাবেন মোবাইল ভাতা, মাতৃত্বকালীন ছুটিও
গ্রাম পুলিশ সদস্যদের বেতন–ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সঙ্গে তাঁদের মাসিক মোবাইল ভাতা চালু, বাইসাইকেল পাওয়ার সময়সীমা কমানো এবং নারী গ্রাম পুলিশ সদস্যদের ছয় মাসের বেতনসহ মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থাও করা হয়েছে।

