যুক্তরাষ্ট্রের কাছ থেকে এলএনজি কিনছে কাতার!
বিশ্বের অন্যতম বৃহৎ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদনকারী দেশ কাতার এবার যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘমেয়াদি চুক্তিতে গ্যাস কিনছে। হরমুজ প্রণালিতে ভবিষ্যতে জাহাজ চলাচল ব্যাহত হলে সম্ভাব্য ক্ষতি সামাল দেওয়া এবং আন্তর্জাতিক বাজারে গ্যাস বাণিজ্য সম্প্রসারণের কৌশল হিসেবে এ উদ্যোগ নিয়েছে দেশটি।

