মাসে ৩২ হাজার টাকা মজুরি দাবি শ্রমিক জোটের, ৩৭ হাজার চায় শ্রমিক ফ্রন্ট
পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার ১৩১ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিক সংগঠনগুলোর পাঁচটি জোট। একই সঙ্গে মূল বেতন মোট মজুরির ৬০ শতাংশ, বাড়িভাড়া ৫০ শতাংশ এবং বার্ষিক বেতন বৃদ্ধি ১৫ শতাংশ করার দাবি জানিয়েছে তারা।



