ভেনেজুয়েলায় আগামী বছর নির্বাচন আয়োজনের সম্ভাবনা দেখছে যুক্তরাষ্ট্র
ভেনেজুয়েলায় ২০২৭ সালে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে ভোট আয়োজনের আগে দেশটির বিচার বিভাগ, নির্বাচন পরিচালনাকারী সংস্থা ও নিরাপত্তা কাঠামোয় গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন বলে মনে করেন তিনি।
