ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ ও ৮ নভেম্বর দুই দিনের কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এ উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পোস্টার সাঁটানো, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন এবং আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে সংগঠনটি।
