পরীমণি ও তার কস্টিউম ডিজাইনারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে চিত্রনায়িকা পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৪ নভেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান এ আদেশ দেন।


