দেশ মাফিয়া স্টেটে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মাদক চোরাচালান ও রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় সন্ত্রাসীরা সাধারণ মানুষের ওপর নির্যাতন চালাচ্ছে।

