নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে হামাসকে সন্ত্রাসী স্বীকৃতি দিল আরব দল
ইসরায়েলে সরকার গঠনের রাজনৈতিক সমীকরণে নতুন মোড় এসেছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্যে সম্ভাব্য জোট সরকারে যোগ দেওয়ার শর্ত পূরণ করতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়েছে ইসরায়েলি আরব দল রা’আম।



