ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, আহত অন্তত ৩০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় চারটি যানবাহনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে মহাসড়কের চান্দিনা বাসস্টেশন-সংলগ্ন এলাকার চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।


