নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সঙ্গে পুলিশ কর্মকর্তার জন্মদিন উদযাপন
চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ জিয়াউর রহমানের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার সঙ্গে জন্মদিনের কেক কাটার অভিযোগ উঠেছে। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বদলে এক নেতার সঙ্গে জন্মদিন পালনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ও সমালোচনার সৃষ্টি হয়েছে।



