গাজায় আঘাত হানতে পারে শক্তিশালী ঝড়, ফিলিস্তিনিরা চরম বিপদের মুখে
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে উপত্যকাটিতে শক্তিশালী ঝড় ও বৈরী আবহাওয়া আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।


