আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম তাজ গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ মেঘনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজকে গ্রেফতার করেছে পুলিশ। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।


