ডারউইনের জয় এখন বাড়তি বোঝা
একটা জয় দিয়ে তিন মাস চালানো যায় না। বাংলাদেশ চালিয়েছে। ডারউইন বলেছিল, বাংলাদেশ পারে। সেঞ্চুরিয়ন মনে করিয়ে দিল, পারাটা এখনো ঘটনা, অভ্যাস নয়। ডারউইনে ২৩ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলতে নেমে ৯ উইকেটে জিতেছিল শান্তর দল।

