ছেলের বিদেশযাত্রার স্বপ্ন থামলো পিকআপের ধাক্কায়, জানাজায় অঝোরে কাঁদলেন বাবা
বড় ছেলে আশিক আহমেদ থাকেন সৌদি আরবে। ছোট ছেলে সাগর আহমেদকেও কিছুদিন পর প্রবাসে পাঠানোর স্বপ্ন দেখেছিলেন বাবা সবুজ আহমেদ। ভেবেছিলেন, দুই ছেলেই বিদেশে গিয়ে নিজেদের ভাগ্য গড়বে, পরিবারের মুখে হাসি ফোটাবে।


