বেলুচিস্তানে পাকিস্তানি বাহিনীর অভিযানে নিহত ১২
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে চারটি পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান চালিয়ে ১২ জন কে হত্যার দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত ২০ থেকে ২৩ নভেম্বরের মধ্যে প্রদেশটির নুশকি, সিবি, পাঞ্জগুর ও কেচ জেলায় এসব অভিযান পরিচালনা করা হয়।


