রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট
রাজধানীর চকবাজারের ছোট কাটারা এলাকায় একটি প্লাস্টিকের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল পাঁচটা ২৮ মিনিটে ছোট কাটারার শামসুল হক টাওয়ারের বিপরীতে ছয়তলা একটি ভবনের চতুর্থ তলায় থাকা প্লাস্টিকের গুদামে আগুন লাগার খবর পাওয়া যায়।


