এখনো আইসিইউতে বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বরেণ্য অভিনেতা ও নাট্যজন মামুনুর রশীদ। কয়েকদিন ধরে আইসিইউ-তে থাকা এই অভিনেতার হাসপাতালও পরিবর্তন করা হয়েছে। তার বোন আফিয়া খান জানিয়েছেন, মামুনুর রশীদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনই তাকে কেবিনে স্থানান্তরের মতো পরিস্থিতি তৈরি হয়নি।

