রামদা শান দিয়ে ভাইরাল সেই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আটক
নাটোরের বড়াইগ্রামের জোনাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাব্বাব হক সাবুকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে নাটোর শহর থেকে তাকে আটক করা হয়।


