ঢাকায় সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা ১৭ থেকে ১৯ ডিসেম্বর, প্রথম শ্রেণির লটারি ১৫ ডিসেম্বর
ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ১৭ থেকে ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ ছাড়া প্রথম শ্রেণিতে ভর্তির জন্য লটারি অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর।


