রাজবাড়ীতে ঢাকঢোল পিটিয়ে-লাল পতাকা টাঙিয়ে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত
ব্রিটিশ আমলের প্রচলিত রীতির আদলে ঢাকঢোল পিটিয়ে ও লাল পতাকা টাঙিয়ে জমির সীমানা নির্ধারণ করে রাজবাড়ীতে মালিকদের দখল বুঝিয়ে দিয়েছেন আদালত। শনিবার (২১ নভেম্বর) সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের যদু ফকির পাড়ায় ব্যতিক্রম এ ঘটনা ঘটে।

