চট্টগ্রামে টহল পুলিশের গাড়ি নিয়ে গেল চোর
পুলিশ লাইনের সামনের সড়কে থানার ‘পিকআপ ভ্যান’ রেখে হোটেলে ভাত খাচ্ছিলেন কয়েকজন পুলিশ সদস্য। ফিরে এসে দেখেন তাদের গাড়িটি আর নেই। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি গাড়িতে উঠে দ্রুত সেটি নিয়ে লাপাত্তা হয়ে যান।



