মহাকাশের ‘পথে’ শরিফুল রাজ, ‘লিম্বো’তে জানাবেন অভিজ্ঞতা
ঢালিউডের অভিনেতা শরিফুল রাজের সিনেমা মানেই নতুন চমক। আর জন্মদিন উপলক্ষে স্যোশাল মিডিয়ায় নতুন সিনেমার পোস্টার প্রকাশ করে সেই সুখবরই দিয়েছেন তিনি। নির্মাতা তানিম রহমান অংশুর পরিচালনায় কল্পবিজ্ঞানভিত্তিক চলচ্চিত্র ‘লিম্বো’তে দেখা যাবে তাকে।
