মৃত্যুদণ্ড স্থগিতের জাতিসংঘের প্রস্তাবে ভোটদানে বিরত বাংলাদেশ
মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখার আহ্বান জানিয়ে জাতিসংঘে আনা একটি প্রস্তাবে ভোটদানে বিরত থেকেছে বাংলাদেশ। ‘মৃত্যুদণ্ড ব্যবহারে স্থগিতাদেশ’ শীর্ষক এই প্রস্তাবটি শুক্রবার (১৩ নভেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে উত্থাপন করে মেক্সিকো।


