মজুরি বোর্ডের স্থগিত সভার তারিখ দ্রুত ঘোষণার আহ্বান পোশাক মালিকদের
তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের স্থগিত হওয়া তৃতীয় সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার আহ্বান জানিয়েছেন পোশাকশিল্পের মালিকরা। দ্রুত মজুরি ঘোষণা করা হলে বাড়তি মজুরি পরিশোধের প্রস্তুতি নিতে সুবিধা হবে বলে জানিয়েছেন তারা।


