খুলনায় সন্ত্রাস-চাঁদাবাজ দমনে বিশেষ সাঁড়াশি যৌথ অভিযানের সিদ্ধান্ত
খুলনায় ধারাবাহিক হত্যাকাণ্ড, হামলা ও চাঁদাবাজির ঘটনায় উদ্বেগের মধ্যে অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এ লক্ষ্যে যৌথ বাহিনীর অভিযান জোরদারের পাশাপাশি নগরী ও জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চেকপোস্ট, টহল এবং নজরদারি বাড়ানো হয়েছে।



