বৃষ্টির আভাস নেই, শুষ্ক থাকতে পারে দেশের আবহাওয়া
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হলেও আপাতত দেশের আবহাওয়ায় এর বড় কোনো প্রভাব পড়ার আশঙ্কা নেই। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা কম।



