সিলেট টেস্ট ড্র, ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারল বাংলাদেশ
সিলেট টেস্টের শেষ দিনে আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই খেলা শেষ হয়েছে। ফলে চার উইকেট হারিয়ে ১৮৪ রান করা বাংলাদেশ ম্যাচটি ড্র করতে সক্ষম হয়েছে। তবে প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্ট ড্র হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে সিরিজ হারল স্বাগতিকরা।

