কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮১ নেতাকর্মী আটক
কুমিল্লার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৮১ নেতাকর্মীকে আটক করেছে জেলা পুলিশ। উচ্ছৃঙ্খলতা সৃষ্টি, মিছিল ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গত তিন দিন ধরে ধারাবাহিকভাবে এ অভিযান পরিচালনা করা হয়।



