ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ২২৬০ জন
সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়াও একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ২ হাজার ২৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৪৬৬ জনে দাঁড়াল।
