গাজী নজরুল-আমির হামজা ছাড়া জামায়াতের কী অর্জন আছে: রাশেদ খাঁন
বর্তমানে জামায়াতে ইসলামীর গাজী নজরুল ইসলাম, আমির হামজা, মেজর আক্তারুজ্জামান ছাড়া আর কী অর্জন আছে বলে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। সোমবার (৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এমন প্রশ্ন করেন।
