শীতের কাঁপন শুরু পঞ্চগড়ে, তাপমাত্রা ১৫ ডিগ্রি
উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে ঋতু পরিবর্তনের পালাবদলে ধীরে ধীরে অনুভূত হতে শুরু করেছে শীতের আমেজ। ভোরবেলা ও রাতের হিমেল বাতাসে মিলছে শীতের আগমনী বার্তা। তবে এর সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা মিলছে দিনে; সূর্য ওঠার পর থেকেই তীব্র রোদে বাড়ছে গরমের অনুভূতি।


